৫১তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) | Final Model Test | সারাংশ
পরীক্ষা শুরু ২৯ নভেম্বর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আগে আপনার প্রস্তুতি কতটা শক্ত? মূল পরীক্ষার প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক ও সম্ভাব্য প্রশ্নের বৈচিত্র্যের জন্য আপনি কতটা প্রস্তুত?
এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে সারাংশের ৫১তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) Final Model Test।
গভীর বিশ্লেষণে তৈরি প্রতিটি প্রশ্নপত্র
বিগত বিসিএস ও প্রাসঙ্গিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন, প্যাটার্ন এবং প্রবণতা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে প্রতিটি মডেল টেস্ট। প্রশ্ন প্রণয়নের সময় বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে:
- কোন বিষয় ও টপিক থেকে নিয়মিত প্রশ্ন আসে
- কোন গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো বারবার পরীক্ষায় ফিরে আসে
- একই বিষয় থেকে কীভাবে ভিন্ন আঙ্গিকে প্রশ্ন তৈরি হয়
- বিগত প্রশ্নের অপশন থেকেও কীভাবে নতুন প্রশ্ন তৈরি হতে পারে
- পূর্ববর্তী পরীক্ষার প্রবণতা অনুযায়ী কোন ধরনের নতুন প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে
- তথ্যভিত্তিক প্রশ্নের পাশাপাশি কোন বিষয়গুলোতে কনসেপ্ট ও বিশ্লেষণক্ষমতা যাচাই করা হয়
উদ্দেশ্য শুধু প্রশ্ন সমাধান নয়, মূল পরীক্ষার প্রশ্নের ধরন, গভীরতা ও সম্ভাব্য বৈচিত্র্যের সঙ্গে পরীক্ষার্থীদের আরও ভালোভাবে পরিচিত করে তোলা।
১০টি Final Model Test, পরিকল্পিত চূড়ান্ত প্রস্তুতি
২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬
প্রতিদিন একটি করে মোট ১০টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।
- মূল পরীক্ষার প্রশ্নকাঠামো: নির্ধারিত সিলেবাস ও নম্বর বণ্টন অনুসরণ করে প্রশ্নপত্র
- গুরুত্বপূর্ণ টপিক: বিগত পরীক্ষার প্রবণতা ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব
- প্রশ্নের বৈচিত্র্য: একই কনসেপ্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন সমাধানের সুযোগ
- ধারাবাহিক মূল্যায়ন: প্রতিদিনের পরীক্ষার মাধ্যমে প্রস্তুতির অগ্রগতি ও দুর্বলতা শনাক্ত করার সুযোগ
- Final Revision: মূল পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় ঝালিয়ে নেওয়ার সুযোগ
প্রতিটি টেস্ট এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা শুধু নিজেদের প্রস্তুতি যাচাই নয়, বরং পরবর্তী রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোও চিহ্নিত করতে পারেন।
মূল পরীক্ষার আগে নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিন
একটি ভালো মডেল টেস্ট শুধু আপনার জানা বিষয়গুলো যাচাই করে না, বরং কোন বিষয়গুলো আরও ভালোভাবে জানা প্রয়োজন, সেটিও বুঝতে সাহায্য করে।
১০টি Final Model Test। ১০ দিনের ধারাবাহিক অনুশীলন। লক্ষ্য আরও আত্মবিশ্বাসী ও সুসংগঠিত চূড়ান্ত প্রস্তুতি।
মডেল টেস্টগুলো নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষার আগে এখানে এভেইলেবল হবে।
আজই সারাংশের ৫১তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) Final Model Test-এ যুক্ত হোন।
নোট: সারাংশের অন্যান্য ফিচার এই মডেল টেস্টের আওতাবহির্ভূত থাকবে। এই মডেল টেস্টের আওতায় শুধুমাত্র নির্ধারিত ১০টি পরীক্ষা অন্তর্ভুক্ত।
ডেন্টাল সায়েন্সের প্রস্তুতির জন্য আলাদাভাবে অতিরিক্ত ৫টি মডেল টেস্ট থাকছে। প্রতিটি টেস্টে ১০০টি করে মোট ৫০০টি MCQ থাকবে।
তারিখ ও বিষয়সহ পরীক্ষার সম্পূর্ণ রুটিন দেখতে উপরে ডানপাশের ⓘ আইকনে ট্যাপ করুন।