২ বছরের সাম্প্রতিক বিষয়াবলি | Mega Exam Batch
পরীক্ষা শুরু: ১ ডিসেম্বর ২০২৬ | রুটিন ও সিলেবাস দেখতে অ্যাপের উপরে ডান পাশের ⓘ বাটনে ট্যাপ করুন।
সাম্প্রতিক বিষয়াবলিতে আপনার প্রস্তুতি কতটা শক্তিশালী?
বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, পিএসসি নন-ক্যাডারসহ প্রায় সব প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক বিষয়াবলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলা, ইংরেজি, গণিত কিংবা অন্যান্য বিষয়ের বেসিক প্রস্তুতি ভালো থাকার পরও অনেক পরীক্ষার্থী সাম্প্রতিক বিষয়াবলির প্রশ্নে আটকে যান। অথচ তীব্র প্রতিযোগিতার পরীক্ষায় মাত্র ১ বা ২ নম্বরের ব্যবধানও চূড়ান্ত ফলাফলে বড় পার্থক্য তৈরি করতে পারে।
পরীক্ষার তথ্য
মোট মডেল টেস্ট: ৩০টি (২৫টি বিষয়ভিত্তিক + ৫টি ফাইনাল মডেল টেস্ট)
মোট প্রশ্ন: ১৫০০টি MCQ
প্রতিটি পরীক্ষা: ৫০টি প্রশ্ন, পূর্ণমান ৫০, সময় ৩০ মিনিট
নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে
পরীক্ষার সময়কাল: ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৬, প্রতিদিন একটি করে মডেল টেস্ট
কোর্সের মেয়াদ: ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত
যেভাবে চলবে
- রুটিনে নির্ধারিত তারিখে রাত ১২টা ১ মিনিটে মডেল টেস্টটি available হবে।
- available হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষা দিলে ফলাফল ও লিডারবোর্ডে আপনার অবস্থান যুক্ত হবে।
- ২৪ ঘণ্টা পর ফলাফল ও লিডারবোর্ড প্রকাশিত হবে এবং প্র্যাকটিস মোড চালু হবে।
- নির্ধারিত দিনে দিতে না পারলেও পরে পরীক্ষাটি দিতে পারবেন।
এই Exam Batch-এ যা থাকছে
- ৩০টি মডেল টেস্ট ও ১৫০০টি MCQ
- জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলি
- সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত Basic GK
- বিগত চাকরির পরীক্ষার প্রশ্নের ধরন বিবেচনায় তৈরি MCQ
- ২৫টি বিষয়ভিত্তিক টেস্ট, শেষে পুরো সিলেবাসের ওপর ৫টি ফাইনাল মডেল টেস্ট
- প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও প্রয়োজনীয় ব্যাখ্যা
শুধু "কে, কবে, কোথায়" নয়
একটি আলোচিত ঘটনা থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে। আবার সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক কিংবা সাধারণ জ্ঞানের মৌলিক বিষয় থেকেও প্রশ্ন তৈরি হতে পারে।
ধরুন, কোনো আন্তর্জাতিক সম্মেলন আলোচনায় এসেছে। পরীক্ষায় শুধু সেই সম্মেলনের তারিখ বা আয়োজক দেশ নয়, সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠা, সদর দপ্তর, সদস্যসংখ্যা, উদ্দেশ্য কিংবা গুরুত্বপূর্ণ চুক্তি থেকেও প্রশ্ন আসতে পারে। একইভাবে বাজেট, নতুন নীতিমালা, আন্তর্জাতিক সংঘাত, পুরস্কার, খেলাধুলা কিংবা বিজ্ঞান ও প্রযুক্তির আলোচিত ঘটনা থেকেও প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্ন তৈরি হয়।
তাই সাম্প্রতিক বিষয়াবলি এবং তার সঙ্গে সম্পর্কিত Basic GK একসঙ্গে প্রস্তুত না করলে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে পিছিয়ে পড়ার ঝুঁকি থেকেই যায়।
চলমান সাম্প্রতিক বিষয়াবলিও থাকবে
পরীক্ষা চলাকালীন ডিসেম্বর ২০২৬-এর নতুন গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও পর্যায়ক্রমে পরবর্তী মডেল টেস্টে অন্তর্ভুক্ত করা হবে।
কাদের জন্য এই Exam Batch?
বিসিএস, বাংলাদেশ ব্যাংক, সমন্বিত ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, পিএসসি নন-ক্যাডার, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সবার জন্য।
এই পরীক্ষাগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে:
- গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে আপনার ধারণা কতটা পরিষ্কার
- সংশ্লিষ্ট Basic GK প্রশ্নের উত্তর দিতে পারছেন কি না
- কোন বিষয়ে প্রস্তুতি ভালো আর কোথায় আরও রিভিশন দরকার
- নির্ধারিত সময়ের মধ্যে কতটা নির্ভুলভাবে উত্তর দিতে পারছেন
প্রস্তুতির দুর্বলতাগুলো এখনই চিহ্নিত করুন
প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটি নম্বর গুরুত্বপূর্ণ। জানা প্রশ্নও শুধু প্রস্তুতির ঘাটতির কারণে ভুল হওয়া কিংবা ছেড়ে আসা নিশ্চয়ই প্রত্যাশিত নয়।
আপনি কতটা সাম্প্রতিক জানেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পরীক্ষায় সেই জ্ঞান কতটা কাজে লাগাতে পারছেন।
সারাংশের এই Mega Exam Batch-এ অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন, দুর্বলতাগুলো চিহ্নিত করুন এবং Basic GK আরও শক্তিশালী করুন।
নোট: এই Exam Batch-এর আওতায় শুধু অন্তর্ভুক্ত মডেল টেস্টগুলো থাকবে। সারাংশের অন্যান্য প্যাকেজ ও ফিচার এই ব্যাচের আওতাবহির্ভূত।
